ফতুল্লায় স্টিল মিলে বিস্ফোরণ, ৫ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ১৭:৫৩আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৭:৫৩

নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুর এলাকায় একটি স্টিল মিলে বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিএইচআরএম নামে কারখানাটিতে এই ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন—সোহেল রানা (৩৬), লিটন (৩৫), আরিফ (২৭), বিল্লাল হোসেন (৩৫) ও মোহাম্মদ আলী (২৬)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
 
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসাইন জানান, ফতুল্লার একটি স্টিল মিল থেকে পাঁচ শ্রমিক দগ্ধ হয়ে এসেছেন। তাদের শরীরের ১১ থেকে ৫২ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে মোহাম্মদ আলীর অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধদের হাসপাতালে নেওয়া কারখানার কেমিস্ট মো. আশিক বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে পানির পাইপলাইন বিস্ফোরণে তারা দগ্ধ হন। দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, কারখানা থেকে ঘটনা সম্পর্কে তাদের কিছু জানানো হয়নি। তবে বিস্ফোরণের খবর শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ওই কারখানায় ফায়ার সার্ভিসের ফতুল্লা ইউনিট পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম