ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ১১:৩১আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৩:০৯

ইরান-সমর্থিত ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্স (পিবিএফ) এর ঘাঁটিতে বিমান হামলা হয়েছে। এ ঘটনায় এক পিএমএফ যোদ্ধা নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। একটি সরকারি নিরাপত্তা বাহিনী বলেছে, স্থানীয় সময় শুক্রবার (১৯ এপ্রিল) গভীর রাতে কালসো সামরিক ঘাঁটিতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ঘাঁটিটি বাগদাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দক্ষিণে অবস্থিত। দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিমান হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে।

এক বিবৃতিতে ‘বিস্ফোরণের বস্তুগত ক্ষয়ক্ষতি এবং আহত’ হওয়ার কথা জানিয়েছে পিএমএফ। এ বিষয়ে তদন্ত হচ্ছে বলেও জানানো হয়েছে।

রয়টার্সকে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই বিমান হামলার জন্য দায় স্বীকার করেনি কেউ।

এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরাকে যুক্তরাষ্ট্রের কোনও সামরিক তৎপরতা ছিল না।

সূত্রটি জানিয়েছে, ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় শুক্রবার ইরানের ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েল।

/এএকে/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের