মানিকগঞ্জে বেড়েছে ডেঙ্গু রোগী 

মানিকগঞ্জ প্রতিনিধি 
২৬ অক্টোবর ২০২১, ১৩:৫৫আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৩:৫৫

মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত এক মাস ১৭ দিনে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল ৮৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে একজন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া ৯ জন রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়। 

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ( আরএমও) ডা. কাজী একেএম রাসেল এ তথ্য  নিশ্চিত করেছেন।

ডা. কাজী একেএম রাসেল বলেন, ৯ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার (২৬ অক্টোবর) পর্যন্ত মোট ৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন। এছাড়া ৯ জন রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বাকি ৭০ জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালটিতে ছয় জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। 

এদিকে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ বলেন, এখন হাসপাতালে করোনার বাড়তি চাপ কমে গেছে। তবে গত এক মাসে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা।  

/টিটি/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম