আমানত শাহ উদ্ধারে আসছে না প্রত্যয়, রওনা হয়েছে রুস্তম 

মানিকগঞ্জ প্রতিনিধি 
২৯ অক্টোবর ২০২১, ১৩:০৪আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৩:৩০

পাটুরিয়াঘাটে ডুবে যাওয়া রো-রো ফেরি আমানত শাহ উদ্ধারে আসছে না বিআইডব্লিটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ঘটনার তিন দিন পর সংস্থার চেয়ারম্যান এই তথ্য জানান। তবে ফেরি উদ্ধারে হামজার সঙ্গে যোগ দিতে রওনা হয়েছে রুস্তম রওনা হযেছে বলে জানা গেছে। তবে সেটিরও উদ্ধার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।  

৪০০ টনের ফেরি উদ্ধারে কাজ করছে ৬০ টন সক্ষমতার হামজা

পদ্মায় ভাসছে ট্রাক, ডুবতে বসেছে তাদের স্বপ্ন

এদিকে পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। সকাল সাড়ে ৭টায় এই অভিযান শুরু হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা সাড়ে বারোটা পর্যন্ত কোনও যানবাহন উদ্ধার করতে পারেনি উদ্ধারকারীরা।

'ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের সক্ষমতা নেই'

এদিকে সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক। তিনি সাংবাদিকদের জানান, উদ্ধারকাজে অংশ নেওয়ার জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের পরিবর্তে শিমুলিয়া থেকে রুস্তম নামের আরেকটি জাহাজ আসছে। সেটি বিকাল নাগাদ পৌঁছার সম্ভাবনা রয়েছে।

ফেরিডুবির ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

তিনি আরও বলেন, ফেরিতে থাকা চারটি যানবাহন উদ্ধারের পরই ফেরি তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে বেসরকারি কোনও উদ্ধারকারী জাহাজের সহযোহিতা নেওয়া হতে পারে বলেও ধারণা দেন তিনি।

সার্ভে সনদ হালনাগাদ ছিল না শাহ আমানতের

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম