'ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের সক্ষমতা নেই'

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২১, ০২:৪৮আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০২:৪৮

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নং ঘাটে ডুবে যাওয়া শাহ আমানত ফেরিটি উদ্ধারের সক্ষমতা নেই সরকারি কোনও উদ্ধারকারী জাহাজের। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উদ্ধার ইউনিটের প্রধান সমন্বয়ক (জয়েন্ট ডাইরেক্টর) ফজলুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফেরি আমানত শাহের যে ওজন সেটি সরকারি পর্যায়ে যে উদ্ধারকারী জাহাজ রয়েছে সেগুলোর সক্ষমতার বাইরে। সুতরাং উদ্ধারকারী জাহাজ প্রত্যয় দিয়ে ডুবে যাওয়া ফেরিটি তোলা আদৌ সম্ভব কিনা সেটি বলা কঠিন। তবে অন্য কোনওভাবে এটি তোলা যায় কিনা নিমজ্জিত পণ্যবাহী ট্রাক উদ্ধারের পর টেকনিক্যাল কমিটি বসে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

তিনি জানান, প্রাইভেট উদ্ধারকারী জাহাজ যেগুলোর উদ্ধার ক্ষমতা এক হাজার টনেরও বেশি আছে সেগুলো দিয়ে চেষ্টা করা হবে।

এদিকে উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ইন্সপেক্টর মোকারম হোসেন বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে ডুবে যাওয়া ফেরি পানি থেকে তোলা সম্ভব নয়। কারণ ডুবে থাকা ফেরির বিভিন্ন প্রকোষ্ঠে পলি জমে আরও ভারী হওয়ায় হামজা এটি টেনে তুলতে পারবে না। প্রত্যয় ও হামজার যৌথ প্রচেষ্টায় এটি সম্ভব হতে পারে। অন্যথায় ফেরির ভারী অংশ কেটে তুলতে হবে। এতে ফেরির মূল অংশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান