শরীয়তপুরে নৌকার প্রার্থীর ওপর হামলার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২১, ০১:৩৬আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ০১:৩৬

শরীয়তপুর সদরের রুদ্রকর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীর ওপর হামলা ও অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ নৌকার প্রার্থীর। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার সুবচনী বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নৌকার প্রার্থী প্রচারণা শেষে অফিসে বসলে বিদ্রোহী প্রার্থী আনোরস প্রতীকের হাবিবুর রহমান ঢালীর লোকজন নির্বাচনি অফিস ভাঙচুর করে। এ সময় সিরাজুল ইসলাম ঢালী আহত হন। তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীর এক আত্মীয় বলেন, আমরা প্রচারণা শেষ করে নির্বাচনি অফিসে এসে বসলে বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঢালীসহ কয়েকশ লোক হামলা চালায়। নির্বাচনি অফিস ভাঙচুর করে। এতে সিরাজুল ইসলাম ঢালী আহত হন।

এ বিষয়ে জানতে  বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি হাবিবুর রহমান ঢালীকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

পালং থানার পুলিশ পরিদর্শক আকতার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিত এখন শান্ত রয়েছে। হাবিুবর রহমান ঢালীর লোকজন পুলিশের ওপরও হামলা করেছিল। এখনও কাউকে আটক করতে পারিনি।

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম