শ্লীলতাহানির অভিযোগে শিক্ষাসফরের গাড়ি ভাঙচুর, আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৬, ১৫:৪৫আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৫:৪৮

শ্লীলতাহানির প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিক্ষা সফরের গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার পয়সারহাট-গোপালগঞ্জ সড়কের মহুয়ার মোড়ে স্থানীয় এক স্কুলছাত্রীর শ্লীলতাহানীর ঘটনাকে কেন্দ্র করে এই ভাঙচুরের ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

ভাঙচুরের ঘটনায় শিক্ষাসফরগামী ১০ স্কুলছাত্র আহত হয়। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, বুধবার সকালে বরিশালের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস (শিউলী পরিবহন -০৫০০১২) বার্ষিক শিক্ষাসফরে নড়াইল ইকোপার্কে রওনা হয়। সকাল ১০ টার দিকে কোটালীপাড়ার মহুয়ার মোড় পেরোনোর সময় ছাত্রদের একজন জানালা দিয়ে হাত বাড়িয়ে স্থানীয় এক স্কুলছাত্রীকে লাঞ্ছিত করে।

এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাস থামিয়ে তাতে ভাংচুর চালায় ও ছাত্রদের মারধর করে। এতে ১০ ছাত্র আহত হয়।

উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু জাফর মো. সালেহ বলেন, বাসের কোনও ছাত্র স্থানীয় ওই ছাত্রীকে লাঞ্ছিত করেনি। বরং আমাদের সামনের বাসের কেউ এটি ঘটিয়েছে।  

ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোনও পক্ষ এখনও পর্যন্ত অভিযোগ দায়ের করেনি।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি