নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তাঁতখানার ডিএনডি মেইন রোড এলাকায় অভিযান চালিয়ে নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-১১’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে রবিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সেন্টু কুমার দত্ত (৪৫) ও মোসা. আনোয়ারা বেগম (৬৭)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে নারী পাচার করে আসছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।








