এক মাঠে দুই কেন্দ্র, বিভ্রান্তিতে ভোটার

টাঙ্গাইল প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১১:৩৫আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১১:৩৫

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে এক মাঠে দুইটি কেন্দ্র করে ভোটগ্রহণ চলছে। এতে বিভ্রান্তিতে পড়েছেন ভোটাররা। কেন্দ্রে এসে বুথ খুঁজতে সমস্যায় পড়তে হচ্ছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় ও একই মাঠের ১১ নম্বর মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

ভোটাররা বলছেন, এখানে আগে একটি কেন্দ্র ছিল। ওই সময় কোনও সমস্যা হতো না। কিন্তু এখন একই মাঠে দুইটি কেন্দ্র করায় বুথ খুঁজতে ঝামেলায় পড়তে হচ্ছে। দুই কেন্দ্র করায় অনেক ভোটার হয়রানির শিকার হচ্ছেন। তারা আগের মতোই পৃথক স্থানে ভোট কেন্দ্র করার দাবি জানান। 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কাকড়াজান ইউনিয়নের বেরীখোলা, হারিঙ্গাচালা ও মহানন্দপুর এলাকার এক হাজার ৮৭৬ জন ভোটার ১১ নম্বর মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং মহানন্দপুর এলাকার দুই হাজার ১৪৭ জন ভোটার মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রের বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। এই দুই কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, কেন্দ্রের ছয়টি বুথে শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। এক হাজার ১৪৭ জন পুরুষ ও এক হাজার ১১০ জন নারী ভোটার এই কেন্দ্রের ভোটার। সকাল থেকেই ভোটারদের উপচেপড়া ভিড়। আশা করছি শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে।

মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন, এই কেন্দ্রের পরিস্থিতি এখনও স্বাভাবিক। বিকাল ৪টা পর্যন্ত ৯৭৫ জন পুরুষ ও ৯০১ জন নারী ভোটার ছয়টি বুথে ভোট দেবেন।

সখীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক বলেন, ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একই মাঠে দুইটি কেন্দ্র করা হয়েছে। তবে ভোটারদের কোনও সমস্যা হচ্ছে না। আগে ওইখানে একটি কেন্দ্র ছিল।

/এসএইচ/
সম্পর্কিত
পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে ধরা খেলেন নির্বাচন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন