রায়পুরায় নির্বাচনি সহিংসতায় প্রাণ গেলো যুবকের

নরসিংদী প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১২:০৯আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১২:৪২

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে ইউনিয়নের তিরাদিল ঈদগাহের মাঠে এই ঘটনা ঘটে।

নিহতের নাম স্বপন (২৭)। তিনি বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনের সমর্থক বলে জানা গেছে।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল হক এবং বিদ্রোহী প্রার্থী জাকিরের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে এই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এতে গুলিবিদ্ধ হয়ে স্বপনের মৃত্যু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ওই এলাকার কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে বলে জানান সত্যজিৎ কুমার ঘোষ।

আরও পড়ুন—
কেন্দ্রে মাস্তানি করতে এসে ধরা
রামগতিতে ভোট শুরুর আগেই সংঘর্ষ, আহত ২
নারায়ণগঞ্জে কেন্দ্র দখলের চেষ্টা, সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের