৮ পুরুষ প্রার্থীকে হারিয়ে তাহমিনার চমক

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
১২ নভেম্বর ২০২১, ০৯:১৬আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১১:২১

ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে এক নারীকে পেছনে ফেলতে নির্বাচনে অংশ নেন আট পুরুষ প্রার্থী। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চমক দেখালেন। আট পুরুষ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হওয়া এই নারী চেয়ারম্যান টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের দেওয়ান তাহমিনা হক (নৌকা প্রতীক)। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

 এক নারী প্রার্থীর প্রতিদ্বন্দ্বী ৮ পুরুষ

এই ইউনিয়নে তার প্রতিদ্বন্দ্বী আট প্রার্থী ছিলেন—ইমরান হোসেন (ঘোড়া), এএইচ এম মাসুদুল আলম (অটোরিকশা), এসএম আনিসুর রহমান (মোটরসাইকেল), আতিকুর রহমান (টেবিল ফ্যান), আনিছুর রহমান (টেলিফোন), মো. ইলিয়াছ (লাঙল), খোরশেদ আলম (চশমা) ও বাবুল হোসেন রাজু (আনারস)। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।  

দেওয়ান তাহমিনা হক বলেন, ‘আমি আট পুরুষ প্রার্থীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছি। আমার সঙ্গে ইউনিয়নের মা-বোনেরা কাজ করেছেন। এ ছাড়া অসংখ্য পুরুষ ভোটাররাও কাজ করেছেন। আমার দলের নেতাকর্মীরা পাশে ছিলেন, এজন্য আমি বিজয়ী হতে পেরেছি। আমি সবার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।’

দেওয়ান তাহমিনা হক উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি একবার সংরক্ষিত ওয়ার্ডে সদস্য, দুবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। এই নির্বাচনে অংশ নিতে ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম