রাস্তায় ফেলে রাখা স্ল্যাবে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২১, ২০:০৬আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০:০৬

গাজীপুরে মহাসড়কের পাশে ফেলে রাখা স্ল্যাবে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১১ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজুল ইসলাম (৩৮) পোশাকশ্রমিক। নেত্রকোনার পূর্বধলা উপজেলার নজরুল ইসলামের ছেলে তিনি। গাজীপুর মহানগরের ভোগড়া এলাকার টেকনো ফাইভার লিমিটেড পোশাক কারখানায় মার্চেন্ডাইজার হিসেবে চাকরি করতেন।

গাছা থানার এসআই শাহ ফরিদ আহমেদ বলেন, সকালে মোটরসাইকেলযোগে টঙ্গীর বনমালা রোড এলাকার বাসা থেকে ভোগড়ায় কারখানায় যাচ্ছিলেন মমতাজুল ইসলাম। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে মহাসড়কের পাশে ফেলে রাখা স্ল্যাবের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, বিআরটি’র আওতায় ওই মহাসড়কের উন্নয়নকাজ চলমান রয়েছে। নির্মাণশ্রমিকরা মহাসড়কের বিভিন্ন স্থানে নির্মাণসামগ্রী ফেলে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিদিন এ জন্য যানজটের সৃষ্টি হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম