চ্যালেঞ্জ করে বলছি, করোনায় কেউ না খেয়ে মারা যায়নি: খাদ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ১৮:১৭আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮:১৭

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশকে আরও স্বয়ংসম্পূর্ণ করার জন্য খাদ্য মজুত বাড়াতে আধুনিক সাইলো নির্মাণ করা হচ্ছে। যাতে কৃষক ন্যায্যমূল্য পান। সেই সঙ্গে দ্রুত সময়ে ধান শুকিয়ে বিক্রি করতে পারেন। এ জন্য ৩২০ কোটি টাকা ব্যয়ে আধুনিক আটটি সাইলো নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, একটি দল বলেছিল করোনার সময় খাদ্যের অভাবে দুই লাখ মানুষ মারা যাবে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, দেশে করোনার সময় একজন মানুষও না খেয়ে মারা যায়নি।

রবিবার (১৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে সেন্ট্রাল স্টোরেজ ডিপোতে (সিএসডি) রাইস সাইলো এবং প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুম ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবর রহমান।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের সব খাদ্য গোডাউনকে আমরা ডিজিটাল করছি। যাতে গোডাউনে কে ঢুকছে, কে বের হচ্ছে, কি পরিমাণ পণ্য ঢুকছে, বের হচ্ছে এবং মজুত আছে তা জানতে পারি। আমাদের দুটি উদ্দেশ্য আছে। একটি হলো ওএমএস এবং বিভিন্ন রেশনিংয়ের মাধ্যমে খাদ্য বিতরণ করা। দ্বিতীয়টি হলো দুর্যোগ মোকাবিলা এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা।

সাধন চন্দ্র মজুমদার বলেন, যেসব আধুনিক সাইলো নির্মাণ হচ্ছে তাতে কৃষকরা ধান এনে শুকিয়ে রেখে যেতে পারবেন। আমরা খাদ্যবান্ধব ডিজিটাল কার্ড করছি, যাতে যার চাল তিনিই তুলতে পারেন।

পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর ডাকে আমরা স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। দেশ আজ স্বাধীন না হলে আমরা মন্ত্রী-এমপি, ডিসি, এসপি হতে পারতাম না। যিনি আমাদের স্বাধীনতা এনে দিলেন তাকে হত্যা করা হলো। এর চেয়ে কষ্টের কিছুই নেই।

খাদ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, দেশে বর্তমানে যেসব সাইলো আছে সেসব সাইলোর ধারণক্ষমতা ২১ লাখ মেট্রিক টন। কিন্তু দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য কমপক্ষে ৩৭ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার সাইলোর প্রয়োজন। এ জন্য নতুন সাইলো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে নির্মাণাধীন সাইলোর ধারণক্ষমতা হবে ৪৮ হাজার মেট্রিক টন। সাইলো নির্মাণে ব্যয় হবে ৪৬ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার ৫৩৮ টাকা।

তিনি বলেন, আটটি আধুনিক সাইলো নির্মাণে ব্যয় হবে ৩২০ কোটি ২৩ লাখ টাকা। নারায়ণগঞ্জ ছাড়াও বরিশাল, খুলনা, নওগাঁ ও আশুগঞ্জসহ দেশের আটটি স্থানে এই ধরনের সাইলো নির্মাণ করা হবে।

/এএম/
সম্পর্কিত
খাদ্যশস্যের মজুত সন্তোষজনক: খাদ্যমন্ত্রী 
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
খাদ্য পরিধারণ কমিটির নেতৃত্বে খাদ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম