জনপ্রতিনিধিদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২১, ২১:৪১আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২১:৪১

সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

ইটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা সূচিত হয়েছিল। দেশের প্রতিটি খাতের সংস্কারের পাশাপাশি উন্নয়নের সূচনা করেন বঙ্গবন্ধু।

তিনি বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে উন্নয়নের একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ড না ঘটলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতো।

আব্দুল হামিদ বলেন, করোনা মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশের উন্নয়ন অব্যাহত ছিল। করোনার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার জন্য সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। 

মতবিনিময়কালে হাওর এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, উন্নয়নের সুফল যাতে জনগণ ভোগ করতে পারে, সে জন্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আফজাল হোসেন, রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং রাষ্ট্রপতির সচিবগণ।

/এএম/  
সম্পর্কিত
কিশোরগঞ্জে নাহিদ ইসলামআবদুল হামিদ বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
৫২ বছরে এই প্রথম কোনও রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক বিদায় জানালো বঙ্গভবন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী