বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২১, ১৭:৩৮আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭:৩৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত কুনতং অ্যাপারেলসের (ফ্যাশন সিটি) শ্রমিকরা বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় শহরের চাষাড়ার বালুর মাঠ এলাকায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে তারা বিক্ষোভ করেন।

সমাবেশে কারখানার শ্রমিক মঞ্জুআরার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সভাপতি হাসান মাহমুদ, সুলতানা আক্তার, রুহুল আমিন সোহাগ, কামাল হোসেন, আনোয়ার খান, আনোয়ার হোসেন, কারখানা শ্রমিক সীমা, আসমা, জেসমিন, তানিয়া ও বিলকিস প্রমুখ।

তারা বলেন, ফ্যাশন সিটি মালিক কর্তৃপক্ষ গত বছরের ১৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর এক মাস কারখানা লে-অফ করে। পরবর্তী সময়ে আরও তিন মাস অবৈধভাবে বেপজা আইন লঙ্ঘন করে কারখানা বন্ধ রাখে। এরপর কারখানার শ্রমিকরা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃত্বে দেশের শ্রম আইন মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে ১২ জানুয়ারি মালিক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব দফতরে সাত দাবিতে লাগাতার কঠোর কর্মসূচি পালন করে।

আন্দোলনের ফলে বেপজা কর্তৃপক্ষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্রমিকদের পাওনা ৩৬ শতাংশ পরিশোধ করে। শ্রমিকদের আরও ৬৪ শতাংশ পাওনা রয়েছে। এরপর ৯ মাস পার হলেও বেপজা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। অবিলম্বে শ্রমিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে বকেয়া পরিশোধের আহ্বান জানান নেতৃবৃন্দরা। অন্যথায় শ্রমিকরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি