মেয়র জাহাঙ্গীরকে আ.লীগ থেকে আজীবন বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২১, ২০:২৪ আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২১:৫৩

গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে দলের প্রাথমিক সদস্যপদসহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান বলেন, ‘শুক্রবার বিকালে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে পদ থেকে আজীবন বহিষ্কারের ঘোষণা দেন। পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।’

আরও পড়ুন: নেত্রীর সিদ্ধান্ত মেনে নেবো: মেয়র জাহাঙ্গীর

এদিকে, জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করার খবর পাওয়া গেছে। সন্ধ্যার পর মহানগরের ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে সালনা এলাকায় শতাধিক নেতাকর্মী আনন্দ মিছিল করেন।

গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওতে মেয়র জাহাঙ্গীরকে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করতে শোনা গেছে। বঙ্গবন্ধুর দেশ স্বাধীন করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অবশ্য শুরু থেকেই ভিডিওটি বানোয়াট বলে আসছেন মেয়র জাহাঙ্গীর। ভিডিও প্রকাশের পর গত ৩ অক্টোবর জাহাঙ্গীরকে শোকজ করে আওয়ামী লীগ। জাহাঙ্গীর সেটার জবাবও দিয়েছেন। 

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন