‘কোনও প্রার্থী অবৈধভাবে ব্যালটে হাত দেওয়ার চেষ্টা করবেন না’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ১৭:০০আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭:০০

কোনও প্রার্থী অবৈধভাবে ব্যালট পেপারে হাত দেওয়ার চেষ্টা করবেন না উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। তিনি বলেছেন, ‘নির্বাচনে সহিংসতা হলে কেন্দ্র, প্রার্থিতা বাতিল এবং অনিয়মের সঙ্গে জড়িত হলে রিটার্নিং, প্রিসাইডিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।’

শনিবার (২০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আট ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কবিতা খানম বলেন, ‘নির্বাচনি সহিংসতায় সন্তানের মৃত্যুতে মায়ের বুক খালি হয়েছে। আর কোনও মায়ের বুক খালি হোক তা নির্বাচন কমিশন আশা করে না। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ বিজিবি ও র‌্যাব মোতায়েন থাকবে।’ নির্বাচনে অনিয়ম ঠেকাতে, অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠানোর জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ-উর রহমান, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান। এছাড়াও অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের