মুন্সীগঞ্জে আ.লীগ সহ-সভাপতিসহ ৩ জন বহিষ্কার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২১, ২২:৩৭আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২২:৪০

বিদ্রোহী প্রার্থী হওয়ায় মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরকেওয়ার ইউনিয়নের চেয়ারম্যান আক্তার উজ্জামান জীবনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাকে নির্বাচনে সহযোগিতা করায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোতাগাজী ও যুগ্ম-সাধারণ সম্পাদক গজনবীকে বহিষ্কার করেছে দল।

রবিবার (২১ নভেম্বর) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মো. লুৎফর রহমান স্বাক্ষরিত আদেশপত্র থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, মোক্তার হোসেন ও গজনবীকে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করা এবং আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করার পর আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন ভূইয়া। গত ১৭ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন বিদ্রোহী ও তাদের পৃষ্ঠপোষকদের ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন। তারই প্রেক্ষিতে এই তিন জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

লুৎফর রহমান বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে, যারা এবার বিদ্রোহী প্রার্থী হবে তাদের বহিষ্কার করা হবে। আমাদের গঠনতন্ত্রেও এ রকম বিধান আছে। সে কারণে বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। বাকি দুজনকেও শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক