মুন্সীগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ১১:৫৩আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১২:৩২

মুন্সীগঞ্জের সদরের চরকেওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সংঘর্ষে পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার দিবাগত রাতে (২১ নভেম্বর) ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী আফসার উদ্দিন ভূঁইয়া ও বিদ্রোহী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান জীবনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। জীবন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। 

তবে গতকাল তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচ জন নৌকা প্রতীকের সমর্থক বলে জানা গেছে। এদের মধ্যে গুরুতর আহত সাইফুল সরদার (২২), শরিফ বেপারি ( ৩২), বাবু হাওলাদারকে (২২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আহত শরীফ ও রমজানের  চিকিৎসা চলছে। 

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রসাশন) সুমন দেব বলেন, রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪-৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে।

 এদিকে খাসকান্দি গ্রামের আব্দুল হক বেপারি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে সোমবার সকাল পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আব্দুল হকের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। পুলিশ তার বাড়িতে হামলার কোনও আলামতও পায়নি। ময়নাতদন্ত করা হয়েছে। যদি শরীরের অভ্যন্তরীন কোনও ইনজুরি থাকে তাহলে তা জানা যাবে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সোহাগ জানান, রাত ১১টা ৩৫ মিনিটের দিকে স্বজনরা মৃত অবস্থায় আব্দুল হক বেপারিকে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তাছাড়া গলায় চাপ দিয়ে আঘাতের কোনও চিহ্ন নেই। 

/টিটি/ 
সম্পর্কিত
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
নির্বাচন পরবর্তী সংঘাত-সংঘর্ষ ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ