সোনারগাঁওয়ে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ১৮:১০আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৮:১২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাকিল গাজী (২৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের  মর্গে পাঠিয়েছে পুলিশ।

সাকিল গাজী মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার মিতারা গ্রামের কামাল গাজীর ছেলে। তিনি সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সেনপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী রাত্রী আক্তার জানান, ১৫ দিন আগে জুরাইন এলাকার সিফাত ও সাব্বির নামের দুই বন্ধুর সঙ্গে সেনপাড়ার একটি কক্ষ ভাড়া নেন সাকিল। তিন জন মাঝে মাঝে মাদক সেবন করতো। তাই বাপের বাড়ি কুমিল্লায় থাকতেন রাত্রী আক্তার। দুই দিন ধরে স্বামীর সঙ্গে কোনও যোগাযোগ না করতে পেরে আজ সকালে কাঁচপুরে আসেন। ওই বাসায় গিয়ে কক্ষ তালাবদ্ধ দেখেন তিনি। আশপাশের লোকহজনের সহযোগিতায় দরজা খুলে দেখেন, কক্ষে সাকিলের গলাকাটা লাশ পড়ে আছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ। নিহতের দুই বন্ধুকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি