মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২১, ২২:৫৮আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ২২:৫৮

আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীর একটি আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার মামলাটি করেন। বিষয়টি রাতে নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান।

আদালত সূত্রে জানা গেছে, রাজবাড়ীর ১নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেনের আদালতে এ মামলাটি করা হয়। মামলা আমলে নিয়ে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছেন আদালত।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি মেয়র জাহাঙ্গীর একজন মুখোশধারী হাইব্রিড নেতা। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে ইতিহাস বিকৃত করেছেন। এ ছাড়া শহীদদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছেন। এসব বিষয় উল্লেখ করে ৫০৪ ও ৫০৫ ধারায় মামলা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান বলেন, ‘শশী আক্তারের পক্ষে মামলাটি আমি লড়ছি। আদালত মামলা আমলে নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়। শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম