সারাদিন ঘিরে রাখা বাসায় বোমা পায়নি ডিসপোজাল দল

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ২০:৪৩আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২১:৫৭

টাঙ্গাইলের গোপালপুরে একটি বাসায় বোমাসদৃশ বস্তু রেখে চিঠি দিয়ে লাখ টাকা চাঁদা দাবি করেছে একটি চক্র। বুধবার (২৪ নভেম্বর) দিনভর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসাটি ঘিরে রাখে। এরপর বিকালে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছায় চার সদস্যের একটি বোমা ডিসপোজাল দল। তবে তারা সেখানে তল্লাশি চালিয়ে বোমাসদৃশ কিছু পায়নি। পেয়েছেন চারটি পানির পাইপ, পাটশোলা, চারটি পেনসিল ব্যাটারি, দেড় হাত লম্বা তার ও পুরাতন মোবাইলের ডিসপ্লে।

গোপালপুর থানার ওসি (তদন্ত) মামুন ভূঁইয়া বলেন, ‘কাউন্টার টেরোরিজমের বোমা ডিসপোজাল ইউনিটের এসআই গোলাম মর্তুজার নেতৃত্বে একটি দল আসে ঢাকা থেকে। পরে তারা বিকাল ৫টার দিকে অভিযান সমাপ্ত করে। সেখানে বোমাসদৃশ কিছু পাওয়া পায়নি।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, এলাকার মাদকসেবীরা বোমাসদৃশ বস্তুটি রেখে ভয় দেখানোর জন্য এমন কাজ করতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যাতে আর কেউ এমন ঘটনা ঘটাতে না পারে, এ জন্য আমরা দুষ্কৃতকারীদের খুঁজে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

জেলার গোপালপুর পৌরসভার নন্দনপুর বাজার এলাকায় আব্দুর রাজ্জাক মিয়া লিটু ও তার চাচাতো বোন স্কুলশিক্ষক ঝর্ণা বেগম মিলে ভবন নির্মাণ করছেন। ভবনের পাশেই একটি টিনের ঘর নির্মাণ করে ঝর্ণা বেগম তার মা রেহেনা পারভীনসহ পরিবার নিয়ে বসবাস করছেন। সকালের দিকে ঝর্ণা বেগম নির্মাণাধীন ভবনের সামনে গিয়ে রিমোট কন্ট্রোল লাল বোমাসদৃশ বস্তু দেখতে পান। এ সময় তাদের থাকার ঘরের সামনে দুটি চিঠি দেখতে পান। চিঠিতে লেখা ছিল, তার ছেলে বহুতল ভবন নির্মাণ করছেন। এ কারণে তাদের কাছে এক লাখ টাকা চাঁদা ধার্য করা হয়েছে। টাকা না দিলে এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করলে টাইম বোমাটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ও বাসার মালিকের ছেলেকে গুলি করে মেরে ফেলা হবে।

চিঠিতে আরও জানানো হয়, রেখে যাওয়া বোমা দুটি দিয়ে ধ্বংস করার ক্ষমতা অনেক। নির্দিষ্ট জায়গায় টাকা দিয়ে না এলে রাত ১২টার পর রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমার বিস্ফোরণ করা হবে। বিষয়টি জানার পর থেকে বাসাটি ঘিরে রাখে পুলিশ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম