টঙ্গীতে আগুনে পুড়লো বস্তির পাঁচ শতাধিক ঘর 

গাজীপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ১০:৪৪আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১০:৪৫

গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে সেনা কল্যাণ ভবনের পাশের বস্তির অন্তত পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার স্টেশনের ৯টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌণে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

গাজীপুর মহানগরের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার জানান, ভোরে ওই বস্তির একটি ঘরে আগুন লাগে। বস্তির ঘরগুলো ঘন হওয়ায় আগুন দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা এবং ঢাকার কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌণে এক ঘণ্টা (সকাল পৌনে ৬টায়) চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার ইকবাল হাসান জানান, বস্তিতে ঘরগুলো ঘন হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে পারেনি। ভেতরে ঢোকার মতো রাস্তাও ছিল না। বস্তির বাইরে থেকে পানি সংগ্রহ করে আগুন নেভাতে হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখন ডাম্পিংয়ের কাজ করছে। এ ঘটনায় হতাহতের তথ্য নেই। বস্তিতে প্রায় হাজার খানেক ঘর ছিল। আগুণে পাঁচশ’র বেশি ঘর পুড়ে গেছে বলে জানান তিনি। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইকবাল হাসান আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। পুড়ে যাওয়া প্রায় ঘরেই গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের তাপে গ্যাস সিলিন্ডারগুলোর পাইপ লিকেজ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণহীন হয়ে যায়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি