নরসিংদীতে নির্বাচনি সহিংসতায় আহত ৪০, তিন প্রার্থীর ভোট বর্জন

নরসিংদী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৯:২৫আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৯:৩২

নরসিংদীতে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রবিবার (২৮ নভেম্বর) সদর উপজেলার করিমপুর, নজরপুর, চিনিশপুরের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়ার সঙ্গে নৌকার প্রার্থী মুমিনুর রহমান আপেলের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর জেরে দুপুর সাড়ে ১২টার দিকে নৌকার প্রার্থী আপেল করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে তাকে অবরুদ্ধ করে স্বতন্ত্র প্রার্থীর কিবরিয়ার সমর্থকরা। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এ ঘটনায় প্রায় ৮-১০ জন আহত হয়। 

অপরদিকে চিনিশপুর ইউনিয়নের চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. সাঈদ আনোয়ার ও মেম্বার পদপ্রার্থী সায়েম ভূঁইয়াসহ বেশ কয়েকজন আহত হয়। এ সময় পুলিশ চারটি তাজা ককটেল উদ্ধার করে। 

এ ছাড়া সদর উপজেলার নজরপুর, আমদিয়া ইউনিয়নে বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণ, হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে ও নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।

করিমপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া জানান, নৌকা প্রতীকের প্রার্থী মমিনুর রহমান আপেলের লোকজনের ছোড়া গুলিতে তার ১০-১২জন কর্মী সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উত্তরা মেডিক্যাল কলেজ এবং অন্যজনকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী মমিনুর রহমান আপেল জানান, তাদের এই দাবি ভিত্তিহীন। স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার ওপর অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। পরে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় একটি কক্ষে আশ্রয় নেন।

এদিকে অনিয়মের অভিযোগ এনে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) নাজিম উদ্দিন ভূঁইয়া রিপন, করিমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া ও কাঁঠালিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. জহিরুল ইসলাম হিরন মোল্লা দুপুরেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুনুর রশীদ জানান, মাথায় ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি এখন সুস্থ আছেন। 

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে