এক ইউনিয়নের ১২ চেয়ারম্যান প্রার্থীর ১০ জনই হারালেন জামানত

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১৬:১৩আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৬:১৩

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মানিকগঞ্জের ১০ ইউনিয়নে রবিবার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ হয়েছে। ইতোমধ্যে ভোটের ফলাফলও ঘোষণা করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। তবে এ আট ইউনিয়নের ২০ চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করা ১২ প্রার্থীর ১০ জনই নিজেদের জামানত খুইয়েছেন।

সোমবার (২৯ নভেম্বর) ভাড়ারিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. ইমতিয়াজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিসের তথ্যমতে, জেলার পুটাইল ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিল, নবগ্রামে বিএনপির স্বতন্ত্র নুরুল ইসলাম নুরু, দিঘী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী নুসরাত ইসলাম নুপুর, বিএনপির স্বতন্ত্র মতিয়ার রহমান, আটিগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের আতোয়ার রহমানস, জাতীয় সমাজতান্ত্রিক দলের মঞ্জুরুল আলম, বিদ্রোহী মো. গাজী সালাউদ্দিন টিটু, কৃষ্ণপুরে জাতীয় পার্টির আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের মাহমুদুল মোস্তফা, স্বতন্ত্র মো. জাবেদ আলী সরকার এবং ভাড়ারিয়া ইউনিয়নে বিদ্রোহী আব্দুল কাদের, সিরাজুল ইসলাম, সিদ্দিক খান, সাইফুল হক, সামসুল হক সাগর, দেলোয়ার হোসেন, আবুল খান দীপক, বিদ্রোহী জাফর ইমাম শাহজাদা, সাহিদ হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী বাদশাহ মিয়া জামানত হারিয়েছেন।

কোনও প্রার্থী নির্বাচনি এলাকার মোট ভোটের আট শতাংশের কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। তৃতীয় ধাপে হওয়া এ জেলার ১০ ইউনিয়নের নির্বাচনে আটটিতেই নৌকার প্রার্থীরা বাকি দুটিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। 

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী