মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো পরাজিত মেম্বার প্রার্থীর

মাদারীপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ২৩:১১আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২৩:১৩

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নে মোটরসাইকেলের ধাক্কায় পরিতোষ বাড়ৈ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। পরিতোষ বাড়ৈ নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের সুবল বাড়ৈর ছেলে।

গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী ছিলেন পরিতোষ বাড়ৈ। নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় দুই বছর বয়সী সন্তানকে নিয়ে শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের পাশের সড়কে হাঁটছিলেন পরিতোষ বাড়ৈর। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি