চাষাড়া রেলস্টেশন সংলগ্ন মার্কেটে আগুনে ৬ দোকান ভস্মীভূত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৩:৫০আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩:৫০

নারায়ণগঞ্জের চাষাড়া রেলস্টেশন সংলগ্ন একটি মার্কেটে আগুনে একটি রিকশার গ্যারেজসহ ছয়টি দোকান ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এই আগুন লাগে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ চাষাড়া রেলস্টেশন সংলগ্ন একটি টিনসেড মার্কেটের রিকশার গ্যারেজে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হচ্ছিল। রাত পৌনে ৩টার দিকে আগুন দেখতে পেয়ে বাইরে বের হয়ে আসেন গ্যারেজের কর্মচারী আসিক হোসেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে টিনসেড মার্কেটে। আগুনে দুটি ভাঙড়ির দোকান, দুটি প্লাস্টিকের পাত্রের গোডাউনসহ ছয়টি দোকান ভস্মীভূত হয়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁচ্ছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ তদন্ত শেষে জানা যাবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি