এনজিও চেয়ারম্যান হত্যায় একজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন 

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৮:৫১আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:৫১

মানিকগঞ্জে এনজিও চেয়ারম্যান শহিদুল ইসলামকে হত্যার অপরাধে একজনের মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই মামলা থেকে দুই জনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) বিকালে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহিন আলম ধামরাই উপজেলার গোয়ারীপাড়া এলাকার মৃত আহসান উদ্দিনের ছেলে। ভুক্তভোগী শহিদুল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকার খোদাবক্স আকন্দের ছেলে। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন—শাহেদ, রাজা মিয়া, আব্দুল কুদ্দুস ও বিষ্ণু। তাদের বাড়ি টাঙ্গাইল সদর ও নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায়। 

খালাসপ্রাপ্তরা হলেন—টাঙ্গাইল সদর উপজেলার দাসপাড়া এলাকার মৃত ফকিরচানের চেলে রহম আলী এবং একই উপজেলার থানাপাড়া এলাকার সেলিম ওরফে তেল সেলিম। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, শহিদুল ও শাহিন মিলে প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন। সংস্থাটির চেয়ারম্যান ছিলেন শহিদুল। কিছু দিন পরে এনজিওতে ১০ লাখ টাকা অনুদান আসে।  এটা টাকার জন্য ২০০৬ সালের ২০ মে রাতে সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বেতুলিয়া এলাকায় শহিদুলকে শ্বাসরোধে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে আসামিরা।

এ ঘটনায় মামলার পর গ্রেফতারকৃত আসামিরা জবানবন্দিতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। মামলায় মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আসামিপক্ষে একজনের সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় দিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম