ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৯:২৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:২৫

নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকায় এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক রাকিবুল ইসলামকে (২১) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার (০১ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। এর আগে মঙ্গলবার জামিয়া আরাবিয়া দারুল কোরআন ইসলামি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা।

পুলিশ ও ছাত্রীর পরিবার জানায়, মঙ্গলবার সকালে মাদ্রাসায় পড়তে যায় ছাত্রী। দুপুরে ছাত্রীকে মাদ্রাসার পাঁচ তলার ফাঁকা কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় শিক্ষক রাকিবুল। বিষয়টি বাসায় এসে মাকে জানায় ছাত্রী। থানায় অভিযোগ করলে সন্ধ্যায় রাকিবুলকে গ্রেফতার করে পুলিশ।

ওসি দীপক চন্দ্র সাহা বলেন, মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম