৪ ডাইং কারখানার মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ২১:০৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২১:০৩
audio

নারায়ণগঞ্জের নদী দূষণকারী চার ডাইং কারখানার মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মোহসীন মামলার শুনানি পরোয়ানা জারি করেন।

সোমবার (৬ ডিসেম্বর) বিকালে পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। কারখানাগুলো হলো- সিদ্ধিরগঞ্জের জালকুড়ির সায়মা নীট ফ্যাশন, সীমা নীটওয়্যার অ্যান্ড ডাইং, জাগরণ টেক্সটাইল মিলস লি. ও ফতুল্লার ওয়াবদার পুল এলাকার রাইডার থ্রেড অ্যান্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লি.।

এতে বলা হয়, উল্লেখিত কারখানাগুলো পরিবেশগত ছাড়পত্র নেওয়া ছাড়া এবং তরল বর্জ্য পরিশোধনাগার নির্মাণ ব্যতীত দীর্ঘদিন ধরে কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছিল। এসব অপরাধে গত ২৮ নভেম্বর নদী দূষণকারী চার ডাইং কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোজাহীদ বাদী হয়ে মামলা দায়ের করেন। তিনি উল্লেখিত কারখানার মালিকদের গ্রেফতার করাসহ দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার জন্য আদালতে আবেদন করেছেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি