লোহার পাইপে মিললো সাড়ে চার হাজার ইয়াবা, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ০৯:২০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৯:২৬

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে চার হাজার ৭০০ পিস ইয়াবাসহ গাজী বিশ্বাস (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৫ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়। 

সোমবার (৬ ডিসেম্বর) নিতাইগঞ্জ নলুয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। রাত পৌনে ১০টায় র‍্যাব-১১ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার একেএম মনিরুল আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজী বিশ্বাস অভিনব কায়দায় তিনটি মোটা লোহার পাইপের ভেতর পলিথিন মুড়িয়ে ইয়াবা বহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার ও ইয়াবা উদ্ধার করা হয়।

দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বেচাকেনা করে আসছিল গাজী। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম