চলন্ত সিএনজির ওপর বিদ্যুতের খুঁটি পড়ে যাত্রী নিহত

সাভার প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ২০:৩১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২০:৩১

ধামরাইয়ে চলন্ত সিএনজি অটোরিকশার ওপর বিদ্যুতের খুঁটি পড়ে ইমরুল কাওসার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক মিজানুর রহমানও আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলার বালিয়া এলাকার কাওয়ালীপাড়া-সাটুরিয়া নামের স্থানীয় একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরুল কাওসার ধামরাইয়ের আমতা ইউনিয়নের শিয়ালোপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে কাওসার নামের এক যুবক সিএনজিচালিত অটোরিকশা  নিয়ে কাওয়ালীপাড়া থেকে সাটুরিয়া উদ্দেশে রওনা দেন। পরে বালিয়া এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকেই পল্লী বিদ্যুতের ঠিকাদারদের একটি খুঁটি পোঁতার সময় ওই সিএনজির ওপর পড়ে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ভেতরে থাকা  যাত্রী ইমরুল ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার এসআই মনির হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম