বিএনপি নেতা আলালের বিরুদ্ধে শরীয়তপুর আদালতে মামলা, সমন জারি

শরীয়তপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ১৭:৩৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৭:৪৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শরীয়তপুরের আদালতে মামলার আবেদন করা হয়েছে। আবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক শামসুল আলমের আদালতে মামলাটি করেন শরীয়তপুর সদর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মির্জা হযরত আলী বাংলা ট্রিবিউনকে জানান, আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, তাতে সারাদেশ উত্তাল। তার এই বক্তব্যের কারণে মামলা করেছেন জাহাঙ্গীর হোসেন। আদালত তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেনে।

জাহাঙ্গীর হোসেন জানান, আলালের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিকালে কুশপুত্তলিকা পোড়ানো হবে। সেই সঙ্গে তাকে দ্রুত আইনের আওতায় আনতে জেলা ও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। একই ঘটনায় অপর এক শিক্ষার্থী একটি অভিযোগপত্র দেন। 

এ ছাড়া একই ঘটনায় বুধবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর থানায় অভিযোগ করা হয়েছে। শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিক বিন ইদ্রিছ বাদী হয়ে এই অভিযোগ করেন।

এরপর বুধবার সন্ধ্যা ৭টায় জয়পুরহাট সদর থানায় আলালের বিরুদ্ধে অভিযোগ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

/এসএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী