বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করে হামলার শিকার ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২১, ১২:১৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩:২২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত কলেজছাত্র আলম মিয়া (১৯) মারা গেছেন। ঘটনার দুই দিন পর শনিবার (১১ ডিসেম্বর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলম কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের ভাটির জগতচর গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে।

আলমের পরিবার ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার উপজেলার গোবরিয়া-আবদুল্লাহপুর ইউনিয়নের সিদ্দুর মোড় এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন চলছিল। ভাটির জগতচর গ্রামের আলম, তার ছোট বোন মা-বাবার সঙ্গে মাহফিলে যোগ দেন। বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ি ফিরছিলেন তারা। পথে লক্ষ্মীপুর পূর্বপাড়া এলাকার ৫-৬ জন বখাটে আলমের ছোট বোনকে উত্ত্যক্ত করে। আলম প্রতিবাদ জানান। এরপর তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে লক্ষ্মীপুর পূর্বপাড়া গ্রামের কামাল মিয়ার ছেলে রকি (২০) ও আঙ্গুর মিয়ার ছেলে শাওনসহ (২১) কয়েক জন বাঁশ দিয়ে তাকে পেটাতে থাকে।

গুরুতর আহত অবস্থায় আলমকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সেখানে আলম মারা যান।

এ ঘটনায় শনিবার সকালে আলমের ভগ্নীপতি সুজন মিয়া বাদী হয়ে রকি ও শাওনসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান মোস্তফা ঘজানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম