ভৈরবে পুলিশকে কুপিয়ে মাদক মামলার আসামি ছিনতাই

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ০৯:৫৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৯:৫৭

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুই পুলিশকে কুপিয়ে রাসেল নামে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে স্বজনরা। রবিবার (১২ ডিসেম্বর) রাতে পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘোড়াকান্দা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ভৈরব থানার এএসআই রেজাউল ও এএসআই আব্দুল করিম ঘোড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করে।

বিষয়টি জানতে পেরে রাত সাড়ে ৭টার দিকে আরেক মাদক ব্যবসায়ী সানীসহ রাসেলের স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এএসআই রেজাউলসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে জানান, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের