নাসিক নির্বাচনে মনোনয়নপত্র নিলেন বিএনপির তৈমুর খন্দকার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ২৩:০১আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২৩:০১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন  বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে তৈমুর আলম খন্দকার বলেন, ‘দল যদি সিদ্ধান্ত দেয় তাহলে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। দলের নির্দেশনা তো মানতেই হবে। সাধারণ মানুষজনও আমাকে চাচ্ছে। ব্যবসায়ীসহ বিভিন্ন মহল আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন।’

এ নিয়ে বিএনপির চার নেতা নাসিক নির্বাচনে লড়তে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন নিয়েছেন। বাকি তিন জন হলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল।

এ ছাড়া আওয়ামী লীগ থেকে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা মো. মাসুম বিল্লাহ, মো. কামরুল ইসলাম (স্বতন্ত্র), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন, খেলাফত মজলিশের এ বি এম সিরাজুল ইসলাম মামুন।

আগামী ১৬ জানুয়ারি নাসিক নির্বাচনের ভোট হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। শতভাগ ইভিএমে ভোট হবে।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম