মানিকগঞ্জে ২০ নেতাকর্মীকে বহিষ্কার করলো আ.লীগ

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২১, ২২:৫৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২২:৫৭

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছয় ও ঘিওরের ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় ২০ নেতাকর্মীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হওয়ায় সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের মোশারফ হোসেন ও গাজী মোহাম্মদ আব্দুল হাই; দিঘুলিয়ার এ টি এম আব্দুল জলিল ও মো. মতিউর রহমান; সদর ইউনিয়নের মো. আব্দুল গফুর; ফুকরিহাটির মো. লিয়াকত হোসেন লাবু; তিল্লীর মো. আব্দুল লতিফ, অ্যাডভোকেট মো. কামরুল হাসান এবং বারিয়াটি ইউনিয়নের দুই সহোদর মো. সোহেল আহমদ চৌধুরী ও মো. আনিসুর রহমান চৌধুরী বহিষ্কার করা হয়েছে।

এদিকে, ঘিওর উপজেলার ছয় ইউনিয়নের আরও ১০ বিদ্রোহী প্রার্থীকে দলীয়ভাবে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- সদর ইউনিয়নের মো. অহিদুল ইসলাম; বানিয়াজুরীর মো. খলিলুর রহমান; বালিয়াখোড়ার মালেক দেওয়ান; পয়লার মুন্নু দেওয়ান, আব্দুল লতিফ লতা ও শফিক মৃধা; নালী ইউনিয়নের আব্দুল কাদের বিশ্বাস ও দিলশাদ খান দেলোয়ার; সিংজুরীর আসাদুর রহমান মিঠু ও আব্দুর রশিদকে বহিষ্কার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী