ত্বহাকে ওয়াজে বাধার জেরে পুলিশ ফাঁড়িতে হামলায় ২ মামলা

ফরিদপুর সংবাদদাতা
১৪ ডিসেম্বর ২০২১, ২৩:০৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২৩:১৫

অনুমতি না থাকায় ফরিদপুরের কানাইপুরে ইসলামি বক্তা আবু ত্বহাকে মাহফিলে ওয়াজ করতে না দেওয়ায় পুলিশ ফাঁড়িতে বিক্ষুব্ধ জনতার হামলার ঘটনায় দুটি মামলা করা হয়েছে। ওই পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন শাহ ও ফাঁড়ি ভবনের মালিক নান্নু শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় সোমবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে মামলা দুটি করেন।

মামলায় কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে আহত করা, পুলিশ ফাঁড়ি ও পুলিশের গাড়ি ভাঙচুর করার অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন্স) আবদুল গফফার জানান, পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন শাহের মামলায় ভিডিও ফুটেজ দেখে আট এবং অজ্ঞাত আরও ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া ভাঙচুরের ঘটনায় আরেকটি মামলা দায়ের করেছেন নান্নু শেখ নামের এক ব্যক্তি। তিনি করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি যে ভবনে অবস্থিত সে বাড়ির মালিক। হামলার সময় তার ব্যক্তিগত একটি মাইক্রোবাস ও ভাড়ায় চালিত একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। ওই মামলায় ১০০/১৫০ অজ্ঞাতকে আসামি করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এমএ জলিল জানান, মামলায় এখন পর্যন্ত কোনও আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারে অভিযান চলছে।

রবিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১২টা পর্যন্ত ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন আমজাদ সরদারের জুটমিল মাঠ এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। তবে অনুমতি না থাকায় পুলিশ বাধা দেয়। এতে সেখান থেকে গিয়ে বিক্ষুব্ধ জনতা পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী