সম্প্রীতির বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন: নুর

সাভার প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২১, ১৫:০৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৫:৪৩

দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘আমাদের অতীতের অনেক ভুল রয়েছে। মানুষের জীবনে ভুল থাকবেই। ইতিহাসে সফলতা ও ব্যর্থতার গল্প থাকবেই। আগামীতে শান্তি, সম্প্রীতি ও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে ঐক্য গড়ে তুলতে হবে।’ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সুসম্পর্কের প্রয়োজনীয়তা উল্লেখ করে নুরুল হক নুর বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে বাংলাদেশ। এটি আমাদের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেশে রাজনৈতিক দলগুলোর ভেতরে ঐক্য নেই। বৃহৎ দুটো রাজনৈতিক দল দুটি গ্রহে অবস্থান করছে।’ 

নুর বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারিনি। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী করতে হচ্ছে একটি বিনা ভোটের কর্তৃত্ববাদী সরকারের অধীনে। এটি জাতির জন্য লজ্জার।

‘আজ স্বাধীনতার ৫০ বছরে আন্তর্জাতিকভাবে যেখানে বাংলাদেশকে নিয়ে লেখালেখি হবে, “৫০ বছরের একটি তলাবিহীন ঝুড়ির দেশে আজ এগিয়ে গেছে অনন্য উচ্চতায়”। তার পরিবর্তে দেখি গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আসে।’

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে নুর বলেন, ‘পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রগুলো নিয়ে যখন আমেরিকার সম্মেলন হয়। ৫০ বছরে আমরা সেই গণতান্ত্রিক সম্মেলনে দাওয়াত পাইনি। এটি স্পষ্ট এক নির্দেশক। আমাদের দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই। মানবাধিকার লঙ্ঘনের কারণে বিদেশের অনেক কিছুই বন্ধ হয়ে গেছে।’

এ সময় নুরের সঙ্গে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন: প্রতিমন্ত্রী নুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম