জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন: প্রতিমন্ত্রী নুর

পটুয়াখালী প্রতিনিধি
০৭ মে ২০২৬, ১৬:৩৮ আপডেট : ০৭ মে ২০২৬, ১৭:৩০

বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ‘সরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে খরচ কম হয়। প্রাইভেট মেডিক্যালে পড়লে ৪০/৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়। এই টাকা রাষ্ট্র আপনাদের জন্য ব্যয় করছে। রাষ্ট্র ব্যয় করে কৃষক, শ্রমিক ও দেশের জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকা। জনগণের টাকায় ডাক্তার হয়ে আপনাদের পেশার জায়গা থেকে দায়িত্ব পালন করুন, জনগণকে সেবা দিন। মানবিক দৃষ্টিকোণ, নৈতিক দায়বদ্ধতা থেকে কাজ করলে মানুষের দোয়া পাবেন এবং সৃষ্টিকর্তার কাছেও প্রশংসিত হবেন।’

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে নুরুল হক নুর বলেন, ‘শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ওপর সরকার অগ্রাধিকার দিচ্ছে। এসব ক্ষেত্রে সফল হতে পারলে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।’

তিনি বলেন, ‘সব হাসপাতালে জনবল ও চিকিৎসক সংকট দূর করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করছে। জনসাধারণকে হেলথ কার্ড প্রদান ও ই-স্বাস্থ্য সেবাসহ নানাবিধ সুবিধা প্রদান করা হবে।’

নুর বলেন, ‘খুব শিগগিরই জনবল নিয়োগের মাধ্যমে জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সমস্যা সমাধান করা হবে। পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে সব সময়ই ধারণ ক্ষমতার তিনগুণ রোগী থাকায় রোগীরা প্রকৃত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।’ পটুয়াখালী মেডিক্যাল কলেজের সঙ্গে একটি ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ করার আশ্বাস দিন তিনি।

পরিদর্শনকালে পটুয়াখালী পুলিশ সুপার আবু ইউসুফ, স্থানীয় সরকার উপসচিব জুয়েল রানা, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, পটুয়াখালী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. আতিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন। 

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
নুর যদি হাসিনার পুত্র হয়, আসিফ-নাহিদ-আখতাররা নাতি: আবু হানিফ
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
চিকিৎসকদের বদলি-পদায়ন কোনও রাজনৈতিক পরিচয়ে নয়: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
গুলশান-বনানী পূজামণ্ডপ জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’