গাজীপুরে ডা. মুরাদের বিরুদ্ধে মামলা, তদন্ত করবে গোয়েন্দা

গাজীপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২১, ১৯:১৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৯:১৭

জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে গাজীপুরের আদালতে মামলা করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ প্রিন্স বাদী হয়ে মামলাটি করেন।

গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম মামলাটি তদন্তের জন্য মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখাতে পাঠিয়েছেন। মামলার অপর আসামি হলেন- ডিজিটাল মিডিয়া উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল।

মামলার বাদী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, ডিজিটাল মিডিয়া উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ গত ১ ডিসেম্বর ডা. মুরাদের সাক্ষাৎকার নেন। সেখানে ডা. মুরাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী ও সম্মানহানিকর ভাষা ব্যবহার করেছেন। যা পরে ডা. মুরাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করা হয়।

বাদী পক্ষের আইনজীবী গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান জানান, গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখাকে তদন্তের আদেশ দিয়েছেন। তদন্ত শেষে আদালতের মাধ্যমে পরে ব্যবস্থা গ্রহণ হবে।

/এফআর/
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রী মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ডা. মুরাদের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানির মামলা
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি