মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০২৪, ১৯:০৮আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৯:০৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নারায়ণগঞ্জে করা এক মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে টক শো উপস্থাপক মহিউদ্দিন হেলালের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউসার আলম এ পরোয়ানা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, ‘মানহানির এই মামলায় তাদের দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।’ 

২০২১ সালের ২৩ ডিসেম্বর নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে এই মামলার আবেদন করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক একেএম ওমর ফারুক।

মামলার বাদী আইনজীবী একেএম ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেগম খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডনে আইন পেশায় নিয়োজিত। ২০২১ সালের ১ ডিসেম্বর মুরাদ হাসান ও উপস্থাপক মহিউদ্দিন হেলাল ভার্চ্যুয়ালি একটি টক শো করেন। সেখানে তারেক রহমান ও জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন, নারী বিদ্বেষী ও মানহানিকর বক্তব্য দিয়েছেন মুরাদ হাসান। অনুষ্ঠানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়। জিয়া পরিবার ও তার নাতনি জাইমা রহমানকে অপমান-অপদস্থ ও হেয় প্রতিপন্ন করতেই ভিডিওটি আসামিরা ছড়িয়ে দিয়েছেন। এ ঘটনায় মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলালের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলাম। তখন মামলাটি আদালত আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছিলেন। ইতোমধ্যে ডিবি পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে মুরাদ হাসান ও উপস্থাপক মহিউদ্দিন হেলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানাই।’

প্রসঙ্গত, জাইমাকে নিয়ে মুরাদ হাসানের অশ্লীল মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা হয়েছিল। তখন ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মুরাদ হাসানের ফোনালাপের একটি অডিও ছড়িয়ে পড়ে, যেখানে একজন চিত্রনায়িকার সঙ্গে কথা বলার সময় তিনি নোংরা ও অশ্লীল ভাষা ব্যবহার করেন। একইসঙ্গে তাকে হুমকিও দেন। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। পদ হারানোর পর মুরাদ হাসান কানাডার উদ্দেশে দেশ ছাড়েন। মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ি উপজেলা) আসনের সাবেক এমপি। তার বাবা প্রয়াত মতিউর রহমান তালুকদার জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

/এএম/
সম্পর্কিত
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নৃত্যশিল্পীদের ধর্ষণ: সেই রাকিবকে ধরলো এসআরবি 
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সই জাল করে চাকরির আবেদন, নারী গ্রেফতার
বাবাকে হত্যার মামলায় মেয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
সর্বশেষ খবর
নৌভ্রমণের আনন্দে যেন না আসে বিপদ, থাকুক বাড়তি সতর্কতা
নৌভ্রমণের আনন্দে যেন না আসে বিপদ, থাকুক বাড়তি সতর্কতা
ট্রাম্পের ছেলেদের সমর্থিত প্রতিষ্ঠানের কাছ থেকে ড্রোন পাচ্ছে পাকিস্তান
ট্রাম্পের ছেলেদের সমর্থিত প্রতিষ্ঠানের কাছ থেকে ড্রোন পাচ্ছে পাকিস্তান
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ
মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে