দুই লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে শতবর্ষী রাবেয়া

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ১৫:০৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৭:২২

ভোট দিতে সকাল সকাল মেয়ের সঙ্গে কেন্দ্রে আসেন ১০২ বছর বয়সী রাবেয়া বেগম। ভোট দেওয়ার পর কেন্দ্রের বাইরে বসেছিলেন। মেয়ে হেনা বেগম বার বার বাড়ি নিয়ে যেতে চাইছিলেন। কিন্তু তার বাড়ি ফিরতে মন টানছে না।

রাবেয়া বেগম বলেন, ‘বয়স হয়েছে। কখন মারা যাই, বলা যায় না। তাই কষ্ট হলেও ভোট দিতে এসেছি।  অনেক দিন পর এত মানুষ দেখে উৎসব মনে হচ্ছে। কেন্দ্র ছাড়তে ইচ্ছে করছে না। তাই ভোট দেওয়ার পরও কেন্দ্র ঘুরে দেখছি। শেষ পর্যন্ত থাকবো।’

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামের আব্দুল বাছেদ মিয়ার স্ত্রী। চার মেয়ে ও দুই ছেলের জননী। স্বামী মারা গেছেন ২০০৬ সালে। বয়স হয়ে যাওয়ায় চলাফেরা করতে পারেন না। জরুরি প্রয়োজন ছাড়া তাই বাইরে বের হন না তেমন। তাই অর্জুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে বাড়ি ফিরতে চাচ্ছিলেন না।

ভোট দেওয়ার পর কেন্দ্রের বাইরে বসেছিলেন রারেয়া বেগম

রাবেয়া বেগমের মেয়ে হেনা বেগম বলেন, ‘আমার মায়ের বয়স ১০২ বছর। ভোট দিতে চাওয়ায় নিয়ে এসেছি। ভোট শেষে মা বাড়ি যেতে চাচ্ছেন না। তাকে কেন্দ্র ঘুরিয়ে দেখাচ্ছি।’

অর্জুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভােটারদের উপস্থিতি বাড়ছে। সুষ্ঠুভাবে চলছে ভোটগ্রহণ। এখনও কোনও সমস্যা হয়নি।

প্রসঙ্গত, টাঙ্গাইলের তিনটি উপজেলার ২১টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের