বাসে ট্রেনের ধাক্কা, মৃতের সংখ্যা বেড়ে ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ২৩:০৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২৩:০৮

নারায়ণগঞ্জ সদরে রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় আহত আরও এক জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি বলেন, নারায়ণগঞ্জে ট্রেন দুর্ঘটনায় আহত দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে একজন শিশু। দুর্ঘটনায় তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে। আহত অপরজনের চিকিৎসা চলছে।

এর আগে এই দুর্ঘটনায় দুই জন নিহত ও ১০ জন আহত হন। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার রেললাইন এলাকার ১ নম্বর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত তিন জন নিহত হয়েছেন। ১০ জনকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ‍ওসি বলেন, ট্রেনটি ঢাকা থেকে নারায়ণগঞ্জ স্টেশনে যাচ্ছিল। ১ নম্বর রেলগেট এলাকায় রেলক্রসিংয়ে নবাব সিরাজদৌল্লাহ সড়কের কালিরবাজার থেকে বাস টার্মিনাল যাচ্ছিল আনন্দ পরিবহনের একটি বাস। বাসটি রেলক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকলে দ্রুতগতিতে ধাক্কা দেয় ট্রেনটি। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের ভেতর থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়। ১০ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

 

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান