বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২২, ২২:৪৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২৩:০৮

টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ মিয়া (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ মার্কেটের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া সোহাগ ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং স্থানীয় রনি কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। তিনি জামালপুর সদর উপজেলার কাস্টসিংগা গ্রামের আয়নাল হকের ছেলে।

স্থানীয়রা জানান, কাজ করার জন্য সোহাগ মসজিদ মার্কেটের তৃতীয় তলার একটি রুম থেকে স্টিলের মই আনতে গিয়ে ১১ কেভি তারের সঙ্গে জড়িয়ে পড়ে। এতে মুহূর্তে সেখানে বিদ্যুৎ থেকে আগুন লেগে যায়। বিদ্যুৎস্পৃষ্টে ও আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়।

ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব বলেন, ‘মসজিদ মার্কেটের একটি কক্ষ থেকে স্টিলের মই আনতে গিয়ে তার শরীরে বিদ্যুৎ থেকে সৃষ্ট আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোহাগ ঘটনাস্থলেই মারা গেছেন।’

/এফআর/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী