বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে এগিয়ে এলেন ছেলে, প্রাণ গেলো দুজনেরই

চাঁদপুর প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ২০:০০আপডেট : ০২ জুলাই ২০২৫, ২০:০০

চাঁদপুরে ফসলি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও গ্রামের তপদার বাড়ির মৃত খালেক তপদারের ছেলে আব্দুর রব তপদার (৬০) এবং তার ছেলে সায়েম তপদার (২৩)।

আব্দুর রব পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তার তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে মৃত সায়েম হোসেন শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় যুবক মেহেদী হাসান নীরব জানান, বাড়ির কাছে রেললাইনের পাশের জমিতে পাট জাগ দিতে যান আব্দুর রব। পার্শ্ববর্তী একটি দোকানে নেওয়া বিদ্যুতের তার ছিঁড়ে জমিতে পড়ে ছিল। একপর্যায়ে সেই ছেঁড়া তারে আব্দুর রব জড়িয়ে স্পৃষ্ট হয়ে কাতরাতে থাকলে একটি মেয়ে তার ছেলে সায়েমকে বলে। দূর থেকে বাবার এমন অবস্থা দেখে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

স্থানীয়রা তাদের জমি থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত আব্দুর রব তপদারের শ্যালক শাহ আলম বলেন, ‘আমার বোনের জামাই ও ভাগনে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর হয়। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পারিবারিক সিদ্ধান্ত হলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতদের হাসপাতালে আনার পর পুলিশকে না জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে গেছে। সেখানে প্রাথমিক তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না করলে ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে পারবে।

/এমএএ/
সম্পর্কিত
স্মার্ট কার্ডধারী কৃষকদের জন্য বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি