ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর ৪টা থেকে টানা চার ঘণ্টা বন্ধ ছিল। পরে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কুয়াশার কারণে ভোর ৪টা থেকে এই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকে।
ফেরির ওই কর্মকর্তা জানান, ভোর ৪টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকার পর কুয়াশা ঘনত্ব কেটে গেলে সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় প্রায় দুইশ’ যানবাহন দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারাপারে আটকে যায়। বর্তমানে এ রুটে ছোট-বড় মিলিয়ে ১৬টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।








