সিপিবি ঢাকার সভাপতি সুকান্ত, সাধারণ সম্পাদক আবিদ

সাভার প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২২, ১৮:১৪আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৮:১৪

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা জেলা কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে সুকান্ত শফি চৌধুরী কমলকে সভাপতি ও আবিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।

শুক্রবার বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আগলা প্রাথমিক বিদ্যালয়ের হল কক্ষে কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন সিপিবির কন্ট্রোল কমিশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা লীনা চক্রবর্তী।

এ সময় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী ও অনিরুদ্ধ দাস অঞ্জন উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশনে সাভার, আশুলিয়া, ধামরাই, নবাবগঞ্জ ও দোহার এলাকার ৭২ জন ডেলিগেট অংশ নেন।

কমিটির অন্য সদস্যরা হলেন– আব্দুর রহিম, আব্দুল মান্নান, মোবারক হোসেন ঝন্টু, সিকিম আলী, মাসুদ আহমেদ, মোহাম্মদ শাজাহান, ইদ্রিস আলী, ইসরাফিল আলম, আরিফুল ইসলাম, ফিরোজ কাজী, এমাদুল হক, আসলাম উদ্দিন, রুহুল আমিন, ফরিদ আহমেদ ও সাজেদা খাতুন। কমিটির পদবণ্টন পরবর্তী সময়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গঠনতন্ত্র অনুসারে এই জেলা কমিটি আগামী চার বছর দায়িত্ব পালন করবে।

/এমএএ/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
‘সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে সিন্ডিকেটের স্বার্থ দেখছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম