ক্ষমতাসীনরা অপরাজনীতি করছে: সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৪

ক্ষমতাসীনরা অপরাজনীতি করছে বলে মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার। তিনি বলেন, ‘ক্ষমতাসীন দল ও দলীয় নেতাকর্মীরা উন্নয়নকে অপকর্মের ঢাল হিসেবে ব্যবহার করছে।’

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। ‘দ্রবমূল্য বৃদ্ধি, ব্যাংক ডাকাতি, অর্থ পাচারের হোতাদের বিচার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র নেতার বহিষ্কারের আদেশ প্রত্যাহারের দাবি’ শীর্ষক সমাবেশের আয়োজ করে ঢাকা মহানগর দক্ষিণ সিপিবি।

জলি তালুকদার বলেন, ‘লুটপাট, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপকর্মের ঢাল হিসেবে কখনও উন্নয়ন, কখনও মুক্তিযুদ্ধের কথাও বলা হচ্ছে। ক্ষমতাসীনরা এভাবে নিজেদের অপরাধ আড়ালে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে।’

সমাবেশে সভাপতির বক্তব্যে দলের ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে বাজার সিন্ডিকেটের হোতারা জিনিসপত্রের দাম বাড়াতে শুরু করেছে। মূল্যবৃদ্ধির পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা পালন করছে সরকার। জরুরি ওষুধ, শিশুখাদ্য, ভোজ্যতেল এমনকি অতি সাধারণ শাক-সবজির বাজারও পরিকল্পিতভাবে গুটিকয়েক গোষ্ঠীর হাতে জিম্মি।’

সমাবেশে আরও ছিলেন দলের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মঞ্জুর মঈন, জেলা কমিটির সদস্য আব্দুল কুদ্দুস প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
‘সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে সিন্ডিকেটের স্বার্থ দেখছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম