নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

‘জনগণের মুখোমুখি’ হলেন না আইভী-তৈমুরসহ ৪ প্রার্থী  

নারায়ণগঞ্জ  প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ২২:৪৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২২:৪৫

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে ‌সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেননি চার প্রার্থী।

রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরের দেওভোগে শেখ রাসেল পার্কের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন, ইসলামী আন্দোলনের প্রার্থী মাসুম বিল্লাহ্ ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী রাশেদ ফেরদৌস।

অনুষ্ঠানে অংশ নেননি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, খেলাফত আন্দোলনের প্রার্থী জসীম উদ্দিন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম।

অনুষ্ঠানে সিরাজুল মামুন বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সুষম মানবিক উন্নয়ন শহর গড়ে তুলবেন। খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য তহবিল গঠন করে বিনা সুদে ঋণের ব্যবস্থা করবেন। মানুষের ওপর কর বাড়াবেন না। শাসক নয়, নাগরিকদের রক্ষা কর্তা হতে চান। স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন করার উদ্যোগ নেবেন।

মাসুম বিল্লাহ্ বলেন, স্বাস্থ্যসম্মত নগরী গড়বেন। নগরের জলাবদ্ধতা, ময়রা আবর্জনার ভোগান্তি, যানজট, মাদকমুক্ত ও মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপন ও নগর ভবনকে জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলবেন।

রাশেদ ফেরদৌস বলেন, বিগত ১৮ বছরে নগরবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়নি। জলাবদ্ধতা ও যানজটমুক্ত পরিকল্পিত নগর গড়ে তুলতে চান তিনি।

অনুষ্ঠানে মেয়র প্রার্থী ও ভোটারদের শপথ বাক্য পাঠ করান সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার।

অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার, স্থানীয় সরকার গবেষক সুজনের নির্বাহী সদস্য তোফায়েল আহমেদ, আঞ্চলিক সমন্বয়কারী জিল্লুর রহমান, সুজনের জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।

/এসএইচ/
সম্পর্কিত
দুই মামলায় জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী
সাততলার ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু
শীতলক্ষ্যায় সেতু নির্মাণের প্রত্যয়ে মেয়রের চেয়ারে আইভী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম